এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ আজ ভারতের সঙ্গে মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতের ম্যাচটি ফাইনালের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারবেন না অধিনায়ক লিটন দাস। অনুশীলনের সময় পাঁজরে আঘাত পাওয়ার কারণে তিনি ভারত ম্যাচে খেলবেন না। এই কারণে দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, লিটনের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন জাকের আলী। তার নেতৃত্বে টাইগাররা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।